English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ০৩:২৪

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মোঃ নুরে শাহী আলম (লাবলু), গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামে সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন মিয়া (২৩) নামে এক যুবক মারা গেছে। নিহত সুজন ওই গ্রামের সাজু মিয়ার ছেলে। 

ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাব্বী আবদুল্লা রিয়ন জানান, দুপুরে নিজ বাড়ির উঠানে বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ করছিল সুজন মিয়া। এসময় ওই মেশিনের বিদ্যুতের সুইচ বন্ধ করতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় সুজনের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।