ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- জলদস্যুদের হামলা জাহাজ মাষ্টার, সুকানীসহ আহত ১২
জলদস্যুদের হামলা জাহাজ মাষ্টার, সুকানীসহ আহত ১২
পায়রা বন্দর থেকে পণ্য খালাস করে যাওয়ার সময় মদিনা গ্রুপের লাইটার জাহাজ এমভি বন্ধু সরদার জলদস্যুদের অতর্কিত হামলার শিকার হয়েছে। এ হামলায় মাষ্টার, সুকানীসহ ১২ জন আহত হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার সময় ভোলা এবং বাউফল উপজেলার মধ্যবর্তী তেতুলিয়া নদীর চর ইউনুস এলাকায় এ ডাকাতি সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
জলদস্যুদের রামদার কোপে আহত সুকানী মো. মাঈনুদ্দিন (৪০) এবং মাষ্টার মো. মোশারফ হোসেনের (৩৫) অবস্থা শংকটাপন্ন।
এছাড়া জলদস্যুদের মারধরে সুকানী মো. লিটন মিয়া (২৮), লস্কর সজিব মিয়া (৩৫), লস্কর বুলবুল ইসলাম (২৮), লস্কর মো. আবুল খায়ের (৫৫). লস্কর মো. ইরাক (৩০), স্টাফ আবদুল মন্নান (৪৫), আনোয়ার হোসেন (২৭), পাইলট মো. সিরাজুল হক (৪৫), সুকানী মো. জসিম উদ্দিন (৩৭) এবং লস্কর মো. রিফাত উদ্দিন (৩৪) আহত হয়েছে।
আহতদের সবাইকে বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের সেনের বাজার এলাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
এমভি বন্ধু সরদার জাহাজের পাইলট মো. সিরাজুল হক জানান, মাদার ভ্যাসেল এম ভি এফ এস বিচ পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরের রাবনাবাদ চ্যানেলে অবস্থান করছে। দেশের অন্যতম ব্যবসায়ীক প্রতিষ্ঠান মদিনা গ্রুপ মালায়েশিয়া থেকে এফ এস বিচ জাহাজে করে কিংকার আমদানী করেছে।
মাদার ভ্যাসেল থেকে সেসব কিংকার খালাস করে মদিনা গ্রুপের লাইটার জাহাজ এম ভি বন্ধু সরদারে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ভোলা জেলা এবং পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্যবর্তী তেতুলিয়া নদীর চর ইউনুস এলাকায় হঠাৎ নামবিহীন একটি বড় ট্রলারে করে এসে প্রায় ১২ জনের একদল জলদস্যু জাহাজ থামিয়ে উঠে পড়ে। ডাকাতদলের সদস্যরা জাহাজে ওঠার পর হাতে থাকা বন্ধুক দিয়ে জাহাজের সুকানী, মাষ্টারসহ সব স্টাফকে জিম্মি করে ফেলে।
এক পর্যায়ে হাতে থাকা রামদা দিয়ে এলাপাতারি কোপাতে থাকে। ডাকাতদের রামদার কোপে সুকানী মো. মাঈন উদ্দিন, মাষ্টার মো. মোশারফ হোসেন গুরুতর জখম হয়। মোশারফ হোসেনের ডান হাতের বাহুর নীচে দুটি কোপ এবং মাঈন উদ্দিনের ডান বাহুতে একটি কোপ লেগেছে। রামদার আঘাতে এ দু’জনের শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে।
মো. সিরাজুল হক আরও জানান, জলদস্যুরা এক ঘন্টা ধরে জাহাজে তান্ডব চালায়। জাহাজের প্রতিটি কক্ষে তল্লাশী করে ১৪ টি মুঠোফোন, জাহাজের মাইক, জিপিআরএস এবং নগদ বেতন-বোনাসের এক লক্ষ্য টাকা লুট করে নিয়ে যায়। জলদস্যুরা জাহাজের রেডিও ভিএইচএফ ভেঙ্গে ফেলেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী মুঠোফোনে বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ওই জাহাজটিতে ১৫ জন স্টাফ ছিল। জলদস্যুদের রামদার কোপে দু’জন আহত হয়েছে বলে শুনেছি। তবে এলাকাটি ভোলার বোরহান উদ্দিন উপজেলার মধ্যে পড়েছে। ইতিমধ্যে বাউফলের কালাইয়া বন্দরের নৌ-ফাঁড়ির একটি পুলিশ টিম এবং বাউফল থানা পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তাছাড়া বোরহান উদ্দিন থানায়ও বিষয়টিকে জানানো হয়েছে।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


