English Version
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৮

ঝিনাইদহে জামায়াত কর্মীসহ ৪৬ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে জামায়াত কর্মীসহ ৪৬ জন গ্রেফতার

ঝিনাইদহে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে ৪ জামায়াত কর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জামায়াত কর্মীদের নাশকতার মামলায় এবং বাকিদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

অভিযানের অংশ হিসাবে সদর উপজেলা থেকে ৩ এবং শৈলকুপা উপজেলা থেকে ১ জামায়াত কর্মী সহ বিভিন্ন উপজেলা থেকে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়।