গুইমারার সভাপতি নুরুল, জিএস জুবায়ের
খাগড়াছড়ি জেলার গুইমারার পূর্বের কমিটি বিলুপ্ত করে “গুইমারায় উপজেলা প্রেস কাব” কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটির সভাপতি আব্দুল আলী ব্যাক্তিগত সমস্যার কারণে অব্যাহতি ও সহ-সভাপতি দুলাল আহম্মদ সাংগঠনের নিয়ম বহিভূত কাজ করায় তাদের অব্যাহতি দেওয়া হয়।
এছাড়াও সাধারণ সম্পাদক মিল্টন চাকমা সাংগঠনের কার্যক্রমে অবহেলা, একাদিক মিটিং অনুপস্থিত ও সংগঠন পরিচালনায় অসহযোহিতা করায় পূর্বের কমিটি বিলুপ্ত করে বিভিন্ন জাতীয় দৈনিক,আঞ্চলিক পত্রিকা ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের লিখিত আবেদনের প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর “গুইমারা উপজেলা প্রেস কাবের নতুন কমিটি গঠন করা হয়।
পরে সকল সদস্যদের সম্মতিতে দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার-সাংবাদিক নুরুল আলমকে সভাপতি, দ্যা ডেইলী টুরিষ্ট মাটিরাঙ্গা প্রতিনিধি মো. জুবায়ের রহমানকে সাধারণ সম্পাদক (জিএস) ও দৈনিক দেশের সংবাদের গুইমারা প্রতিনিধি ফোরকানুল হক সাকিবকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান সদস্যরা হচ্ছে- সহ-সভাপতি নীরব চৌধুরী (প্রথম আলো), সহ-সাধারণ সম্পাদক আল-মামুন (দৈনিক খোলা কাগজ ও প্রিয় চট্টগ্রাম),অর্থ সম্পাদক মো: আবুল হোসেন রিপন (দৈনিক আজকের সংবাদ), প্রচার-সম্পাদক-মো: শাহীন আলম (দৈনিক তোলপাড়) ,তথ্য ও গবেষণা সম্পাদক মো: ইমরান হোসেন (পাহাড়ের আলো ও অপরাধ চোখ) , দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম ( দৈনিক আলোর কন্ঠ),সম্মানিত সমস্য-শিমুল পাল (ওয়ান নিউজ বিডি),মাঈন উদ্দিন বাবলু (জেএসএস নিউজ২৪ ডট কম), জাকির হোসেন (দৈনিক দিনকাল ও জেএসএস নিউজ) ,মো: দিদারুল ইসলাম (হৃদয়) (দৈনিক প্রিয় চট্টগ্রাম ও আজকের খবর-গুইমারা প্রতিনিধি)সহ ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা ।


