English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৩

আরএমপির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
আরএমপির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ২৪ কেজি ওজনের কেক কাটেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি একেএম শহিদুল হক বিপিএএম, পিপিএম।

এর আগে আরএমপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, আরএমপির কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মিজান উদ্দিন, রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিসারুল আরিফ প্রমূখ।