English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১৩:৫৮

বরিশালের শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মকবুল

অনলাইন ডেস্ক
বরিশালের শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মকবুল

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ ক্যাটাগরিতে তিনি এ সম্মাননা লাভ করেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. গাউস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাছাই কমিটির সদস্য সচিব বরিশাল বিভাগীয় শিক্ষা কর্মকর্তা এসএম ফারুক।

ঝালকাঠি সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অকৃত্রিম অবদান রাখায় তিনি এ সম্মাননায় ভূষিত হন। এরপূর্বেও তিনি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন মো. মকবুল হোসেন। তার স্ত্রী রোকসানা আক্তার একজন গৃহিনী। তার বাবা মৃত মো. মোশারফ হোসেন সেনাবাহিনীর সার্জেন্ট এবং মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।