English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১০:৫৯

রাজশাহীতে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
রাজশাহীতে ভূমিকম্প অনুভূত

রাজশাহীর বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎসস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৩। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

 ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো- মায়ানমারের মাওলাইক থেকে ৪০ কি. মি উত্তর পূর্বে, ভূপৃষ্ট থেকে ১০৬ দশমিক ৩ কি. মি. গভীরে।

রাজধানী ঢাকা থেকে এর উৎস্থলের দুরত্ব ছিলো প্রায় ৮শ’ কি. মি.। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানায়।