English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৬ ১৮:০১

মাদারীপুরে অস্ত্রসহ ডাকাত সর্দার গেপ্তার

অনলাইন ডেস্ক
মাদারীপুরে অস্ত্রসহ ডাকাত সর্দার গেপ্তার

জেলার কালকিনি উপজেলা মাথাভাঙ্গা এলাকা থেকে আন্তজেলা ডাকাত দলের সর্দার ইয়ামিন বেপারী(৩৫) কে আটক করে মাদারীপুর র‌্যাব-৮ এর বিশেষ দল। ইয়ামিন বেপারী ওই এলাকার কুখ্যাত ডাকাত। সে কালকিনি উপজেলার মাথাভাঙ্গা গ্রামের মো. নুরুল ইসলাম বেপারী ছেলে।

মাদারীপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ আগস্ট) ভোরে এএসপি সুমন রঞ্জন সরকারের নেতৃত্বে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে ১টি শুটার গান, ৩ রাউন্ড গুলি, ১টি চায়নিজ কুড়ালসহ ২টি রামদা উদ্ধার করা হয়।

এএসপি সুমন রঞ্জন সরকার জানান, ইয়ামিন বেপারীর নামে ঢাকা, বরিশাল, মুন্সিগঞ্জ, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি মামলা আছে। সে ঢাকার উত্তরখানে খুনসহ ডাকাতি মামলার অন্যতম আসামী এবং মিয়ার হাটের খুনসহ ডাকাতি মামলার অন্যতম অভিযুক্ত।

তার নামে ১৫টি মামলা এবং ১৩টি ওয়ারেন্ট আছে।