English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৬ ২৩:০৬

২১ আগষ্ট উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
২১ আগষ্ট উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

 দেশরত্ম শেখ হাসিনাকে হত্যার চেষ্টাসহ ২১ আগষ্ট গ্রেনেট হামলা চালিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যাকারীদের বিচারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা আওয়ামীলীগ।

রোববার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহেদুল আলমের নেতৃত্বে এক বনাঢ্য র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শাপলা চত্ত্বরে এসে মানববনন্ধনে মিলিত হয়।   

মানববন্ধনে বক্তারা, ২১ আগষ্ট গ্রেনেট হামলাকারীদের দেশবিরোধী ষড়যন্ত্র ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতাকর্মীদের হত্যা করে আওয়ামীলীগকে নেতৃত্ব শুন্য করা চক্রান্তকারীদের বিচার দাবী করে বলেন, ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না। এছাড়াও খাগড়াছড়িতে একটি কুচক্রি মহল লুটপাটের রাজনীতি দিয়ে ষড়যন্ত্রকারী নিয়ে আওয়ামীলীগকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেন নেতৃবৃন্দরা।

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন ফিরোজের সঞ্চালনায় এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহেদুল আলম, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাঠোয়ারী, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন,জেলা শ্রমিকলীগের আহবায়ক নুর নবী প্রমূখ।

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মাঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সাহাব উদ্দিন পলাশ, জেলা ছাত্রলীগের পঠাগার বিষয়ক সম্পাদক মো. কোরবান আলী,৯নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি উজ্জল মারমা প্রমূখ।