English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৬ ১৯:৫৫

দিনাজপুরে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক
দিনাজপুরে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

দিনাজপুরে খানসামায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আবুল হাসান মাহমুদ আলী এম.পি।

এরপর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এজামুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আতোয়ার হোসেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, দিপবিস-১’র জোনাল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে পররাষ্ট্র মন্ত্রী ২৬ টি দেশী-বিদেশী জাতের ফল গাছের চারা ও কলমের স্টল পরিদর্শন করেন। এসময় মন্ত্রীর সহধর্মীনী মিসেস শাহীন আলী, সরকারী কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।