English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৬ ১৩:৪৪

বিদ্যুৎ স্পৃষ্টে সুমনের মৃত্যু

অনলাইন ডেস্ক
বিদ্যুৎ স্পৃষ্টে সুমনের মৃত্যু

মাদারীপুরের বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে মো. সুমন (৩৩) নামে এক বিদ্যুৎ অফিসে কর্মরত কর্মচারীর মৃত্যু হয়েছে।

নিহত সুমন সদর উপজেলার পাঠককান্দি গ্রামের মহব্বত আলীর ছেলে। শুক্রবার বেলা ১১ টায় এই কর্মচারী নিজ বাসায় বিদ্যুৎ ত্রুটি জনিত কাজ করতে গিয়ে তার মৃত্যু ঘটে।

আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।