English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ২১:০৭

জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছায় সভা

অনলাইন ডেস্ক
জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছায় সভা

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ওসি মারুফ আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডা.  প্রভাত কুমার দাশ, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু।

বক্তব্য রাখেন আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, অধ্য লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, রমেন্দ্রনাথ সরকার, উপজেলা পূজা পরিষদের সভাপতি সমিরণ সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, প্রধান শিক অজিত কুমার সরকার, সাংবাদিক মো. আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, জিএম আজহারুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ ও পৌর ইমাম পরিষদের সম্পাদক মাওঃ রইসুল ইসলাম।

সভায় আগামী ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন ও দিবসটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, সিসি ক্যামেরা স্থাপন, পতাকা উত্তোলনের ক্ষেত্রে অবমাননা হলে মোবাইল কোর্ড পরিচলনা, স্বেচ্ছাসেবক নিয়োগ ও স্ব স্ব প্রতিষ্ঠানে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।