English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১৬:২৫

নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

অনলাইন ডেস্ক
নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নাহিদ (৮) নামে এক শিশু নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে শহরের রূপগঞ্জ গুদামঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নাহিদ রূপগঞ্জের ভাড়াটিয়া দিনমজুর ইমরান হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদ তার এক বন্ধুর সাথে চিত্রা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে নাহিদের বন্ধু উঠে গেলে সে নিখোঁজ রয়েছে। ফায়ার সাভির্স এবং স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও নাহিদকে খুঁজে পায়নি।