English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ২০:১৪

সফল মৎস্য ব্যবসায়িদের মাঝে ক্রেস্ট প্রদান

অনলাইন ডেস্ক
সফল মৎস্য ব্যবসায়িদের মাঝে ক্রেস্ট প্রদান

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠান সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, ড. মোঃ লতিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা সাবরিনা খাতুন, অধ্য (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্য রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান কওছর আলী জোয়াদ্দার।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা শিা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মকবুল হেসেন, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন ও মাওঃ অজিয়ার রহমান।

অনুষ্ঠানে মৎস্য খাদ্য উৎপাদনে গাংচিল হ্যাচারীর ব্যবস্থাপনা পরিচালক, কাঁকড়ার ফ্যাটেনিংএ লক্ষ্মী রানী বাছাড়, রুই জাতীয় পোনা পালনে আব্দুর রহমান বিশ্বাস ও বাগদা চিংড়ি চাষে জিএম মালেকুজ্জামান, সুফলা রানী সানা ও মিজানুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।