English Version
আপডেট : ১৯ জুলাই, ২০১৬ ১৮:১৬

নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের সভা

অনলাইন ডেস্ক
 নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের সভা

নড়াইলের লোহাগড়া পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্মিলিতভাবে নির্বাচনী কাজ করতে প্রত্যয় ব্যাক্ত করেছে লোহাগড়া পৌর ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ জুলাই) সকালে লোহাগড়া কমিউনিটি সেন্টারে পৌর ছাত্রলীগের সভাপতি মো. সম্রাট হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী লিপি খানম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রবিউল ইসলাম, পৌর যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম সুমন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম শেখ, লোহাগড়া কলেজ  ছাত্রলীগের সভাপতি সুজন।

সকলেই লিপি খানমকে নির্বাচনে বিজয়ী করতে সংঘবদ্ধভাবে কাজ করবার প্রত্যয় ব্যাক্ত করেন।