English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৭:১০

রাজশাহীর আসাদকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক
রাজশাহীর আসাদকে হত্যার হুমকি

এবার কথিত ইসলামিক স্ট্রেট আইএসের নামে রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি চিঠি বুধবার (১৩ জুলাই) রাজশাহী প্রেস ক্লাবে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইসলামিক স্ট্রেট আইএস এর মিশন রাজশাহীতে। জেলা আ.লীগের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ ইসলামের শত্রু। তাকে হত্যা করা হবে। এ বিষয়ে জেলা আ.লীগের সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ধরণের হুমকি রাজনীতি জীবনে আগেও এসেছে। আমাকে রাজনীতি থেকে সরাতেই এমন হুমকি দেয়া হয়েছে। তিনি থানায় জিডি করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ধরণের অভ্যাস আমাদের নেই।

রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান বলেন, জেলা আ.লীগ নেতা আসাদকে হত্যা করা হবে। সে ইসলামের শত্রু। তাই তাকে হত্যা করা হবে। চিঠিতে আর কারো নাম নেই বলে তিনি আরো জানান।