অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক বানোয়াট
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দীঘিনালা ইউনিটের সংগঠক সুকীর্তি চাকমা মঙ্গলবার (১২ জুলাই) এক বিবৃতিতে খাগড়াছড়ির দীঘিনালায় গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে ইউপিডিএফ সদস্য অবিনাশ চাকমাকে অস্ত্রসহ আটক করার পুলিশের দাবিকে ভিত্তিহীন, কাল্পনিক ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছেন সংগঠনটি।
ইউপিডিএফ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি বলা হয়-অবিনাশ চাকমা গত ৬ জুলাই সকালে চিকিৎসা ও মোবাইল ফোনে পরিচয় হওয়া এক বন্ধুর সাথে দেখা করতে দীঘিনালার আমতলির নিজ বাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।
এ জন্য তিনি তার স্ত্রী দীপা চাকমার কাছ থেকে ২০ হাজার টাকা নেন। প্রথমে তিনি একটি সিএনজি নিয়ে মানিকছড়ি পর্যন্ত গিয়ে পরে সেখান থেকে চট্টগ্রামগামী একটি বাসে উঠেন।
আমাদের ধারণা মোবাইল ফোনে বন্ধু সেজে কোন গোয়েন্দা সংস্থার লোক তাকে চট্টগ্রামে ডেকে নিয়ে গ্রেফতার করেছে।
অবিনাশ চাকমার কাছ থেকে অস্ত্র ও গুলি পাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মন্তব্য করে ইউপিডিএফ নেতা বলেন, ‘গত ১০ জুলাই রোববার বিকেল সাড়ে চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা অবিনাশ চাকমাকে সাধনা টিলার বিহারের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে কয়েক রাউ- ফাঁকা গুলি করে।
এরপর তারা সেখানে পুলিশ ডেকে তাদের কাছে অবিনাশ চাকমাকে হস্তান্তর করে।
গোপন বৈঠক করার দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সুকীর্তি চাকমা অবিলম্বে অবিনাশ চাকমাকে মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগ এর নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়।


