English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ২২:৪৭

চুয়াডাঙ্গায় মাদক সেবনের অভিযোগে দুই কারারক্ষীসহ তিনজনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় মাদক সেবনের অভিযোগে দুই কারারক্ষীসহ তিনজনের জরিমানা

চুয়াডাঙ্গায় মাদক সেবনের অভিযোগে জেলা কারাগারের দুই কারারক্ষীসহ তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১২ টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি ( এসি ল্যান্ড) আব্দুল হালিম এ রায় প্রদান করেন। এ ঘটনায় সোমবার দুপুরে জেল কর্তৃপক্ষ দুই কারারক্ষীকে চাকরী থেকে সাময়িক বরখাস্ত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, কারারক্ষী নাসিরুল ও বাচ্চু মিয়াকে ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা জেলা কারাগারের কারারক্ষী খুলনার খানজাহান আলী এলাকার হেমায়েত উদ্দিনের ছেলে নাসিরুল ইসলাস (২৮) কনস্টেবল নং ৪২৫৪৮ , ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলা শহরের  মোফাজ্জেল হোসেনের ছেলে বাচ্চু মিয়া (৩৩) কনস্টেবল নং ৪২০৬২ এবং  দামুড়হুদার ফকিরপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে রানা (৩২)। জরিমানা টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি ( এসি ল্যান্ড) মো: আব্দুল হালিম বলেন তাদের কে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত আটক করে  ৩ জনের সর্বচ্ছ শাস্তি ১৫ হাজার টাকা জরিমানা করেছে।