English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৭:১৯

পাইকগাছায় বজ্রপাতে দুই ব্যক্তি হতাহত

নিজস্ব প্রতিবেদক
পাইকগাছায় বজ্রপাতে দুই ব্যক্তি হতাহত

পাইকগাছায় বজ্রপাতে জয়নাল গাইন (২৪) নামে এক ব্যক্তি নিহত ও মাজেদ (৩০) নামে এক ব্যক্তি আহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ঢেমশাখালী এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, সোমবার সকালে ৪/৫ জন শ্রমিক ঢেমশাখালী এলাকায় চিংড়ি ঘেরে কাজ করছিল। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হলে আকষ্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই জয়নাল গাইনের মৃত্যু হয় এবং মাজেদ নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়।