English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৫:৪৯

রাজশাহীতে রমজানে বাজার নিয়ন্ত্রনে সংশ্লিষ্টদের সভা

অনলাইন ডেস্ক
রাজশাহীতে রমজানে বাজার নিয়ন্ত্রনে সংশ্লিষ্টদের সভা

সামনে পবিত্র মাহে রমজান। রমজানে বাজার নিয়ন্ত্রনে সংশ্লিষ্টদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুন) বিকেলে রাজশাহী শিল্প ও বনিক সমিতির উদ্যোগে সংস্থার মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ও ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টিও আলোচিত হয়।

রাজশাহী শিল্প ও বনিক সমিতির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় ছিলেন, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার শামসুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে রাব্বি, বিএসটিআই এর আঞ্চলিক পরিচালক এবিএম মর্ত্তজা হোসেন শাহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহাবুবুর রহমান।

বক্তব্য রাখেন, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, চেম্বার পরিচালক সেকেন্দার আলী, রিয়াজ আহমেদ খান, খন্দকার হাসান চৌধুরী, মাসুদুর রহমান রিংকু, এস এম এহেসান প্রমুখ।

এতে বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা অংশ নেন।