English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৪:২৮

গুইমারায় যায় যায় দিনের বর্ষপূর্তি উৎযাপন

অনলাইন ডেস্ক
গুইমারায় যায় যায় দিনের বর্ষপূর্তি উৎযাপন

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মাটিরাঙ্গা ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে সোমবার (৬ জুন) সকালে ১০টায় যায় যায় দিনের ১১তম বছরে পর্দাপন উপলক্ষে র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যায় যায় দিন মাটিরাঙ্গা প্রতিনিধি দুলাল আহম্মেদর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন-গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা।

বিশেষ অতিথি- হাফছড়ি ইউপি চেয়ারম্যান উশেপ্রু মারমা,গুইমারা প্রেস ক্লাব এর উপদেষ্টা নুরুল আলম,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মেম্বার,উপজেলা বিএনপির সভাপতি মো: ইউসুফ,গুইমারা সাংবাদিক ফোরামের সভাপতি এম সাইফুর রহমান,থানার প্রতিনিধি এস আই মো: ইয়াছিন।

 এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা মেম্বার ফাতেমা বেগম,গুইমারা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোকলেসুর রহমান লিডার,এসএম মিলন,যুগ্ম সম্পাদক মো:নবী হোসেন, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলী,সাধারণ সম্পাদক মিল্টন চাকমা,সাংগঠনিক সম্পাদক আল-মামুন, গুইমারা সাংবাদিক ফোরামের শাহ আলম প্রমূখ।  

বক্তারা বলেন, যায় যায় দিন দশ বছর ফেরিয়ে পা দিয়েছে ১১ বৎসরে। ইতি মধ্যে এ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মধ্য দিয়ে এ পত্রিকা সকলের মনে স্থান করে নিয়েছে। তাই আগামী দিনে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।