English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ০৮:০৭

খাগড়াছড়িতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা

“কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার দুপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক এ কে এম হারুণ-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার এসএম সালাহ উদ্দিন,খাগড়াছড়ি পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনোরঞ্জন ধর প্রমূখ। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বিভিন্ন প্রদর্শনী ষ্টল ঘুরে দেখেন।