বন্যপ্রাণী ও পরিবেশ বাঁচাতে সম্বনিত উদ্যোগের বিকল্প নেই
“বন্যপ্রাণী ও পরিবেশ,বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। রবিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা করে।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. মোমিনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এসএম সালাহ উদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজুর রহমানসহ জাবারাং কল্যাণ সমিতি, তৃনমূল উন্নয়ন সংস্থা,কাবিদাং, কেএমকেএস ও বেসরকারি এনজিও প্রতিনিধিরা এতে অংশ নেয়।
আলোচনা সভায় বক্তরা বলেন,বন্যপ্রাণী ও পরিবেশ বাঁচাতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। তাই জন সচেতনতা সৃষ্টিসহ পরিবেশ রক্ষায় সকলকে ভূমিকা রাখার আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দরা।


