English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ১৬:২০

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাকাতি

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা সদরের সাহাপাড়া এলাকার বিশিষ্ট হোটেল ব্যবসায়ী দীপক চন্দ্র সাহার  বাসায় গতকাল রাত আনুমানিক ৩টার পর ডাকাতি হয়। দীপক চন্দ্র সাহার ছেলে রামকৃষ্ণ সাহার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি এ কথা জানান। ৬/৭ জনের একটি দল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের ৫ সদস্যকে জিম্মি করে। এর পর বাসায় থাকা প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৮০ হাজার টাকা নিয়ে যায়। উল্লেখ্য ডাকাত দলটি একই রাতে প্রথমে পার্শ্ববর্তী ব্যবসায়ী নন্দন সাহার রাইস মিলের নৈশ প্রহরীকে বেঁধে রাখে ও সেখানে ডাকাতি চালায়। তবে সেখানকার কারও সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয় নি। ডাকাতরা একটি মোটর সাইকেল সঙ্গে নিলেও পরে তা দেবীগঞ্জ বাজারে ফেলে রেখে চলে যায়। এদিকে এ ঘটনায় ভক্তভোগীরা এখনো কোন মামলা করে নি। তবে দেবীগঞ্জ থানার এসআই দীপেন দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।