আপডেট : ২ জুন, ২০১৬ ১৭:৫৯
মুক্তি পেলেন বুলবুল
নিজস্ব প্রতিবেদক
জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর ছয়দিন পরে ছাড়া পেলেন রাজশাহী সিটি করপোরেশন বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বুধবার বিকেলে পৌনে চারটার সময় তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। তবে কারাকর্তৃপক্ষ বলছেন, জামিন আদেশের বিরুদ্ধে একটি ‘মিসড কেস’ হয়েছিল। বুধবার তার শুনানি হয়েছে। আদালত এর পরিপ্রেক্ষিতে কোনো আদেশ দেননি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
মোসাদ্দেক হোসেন বুলবুলের আইনজীবী রইসুল ইসলাম জানান, গত ১৩ মার্চ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করেন। তখন তার নামে জামিন না নেওয়া নয়টি মামলা ছিল। আত্মসমর্পণ করার পরে সাতটি মামলার জামিন
রাজশাহীর আদালত থেকে হয়েছে। আর দুটি মামলার জামিন হাইকোর্ট থেকে নেওয়া হয়েছে। এ দুটি মামলা হচ্ছে রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসায় বোমা হামলা ও রাজশাহী নগরের কাদিরগঞ্জে নাশকতার মামলা। গত
২৪ মে হাইকোর্ট থেকে এ দুটি মামলার জামিন হওয়ার পর কাগজপত্র আদালতের মাধ্যমে গত ২৬ মে বিকেল পৌনে চারটার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। সেখানে আগে থেকেই দলের নেতাকর্মী ও পরিবারের লোকজন অপেক্ষা
করছিলেন কিন্তু কারাকর্তৃপক্ষ তাদের জানিয়ে দেন যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে না ছাড়ার জন্য একটি ফ্যাক্স বার্তা এসেছে। রাজশাহী জ্যেষ্ঠ কারাতত্বাবধায়ক শফিকুল ইসলাম বলেন, ২৬ মে সকাল ১০টার দিকে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে একটি ফ্যাক্স পেয়েছেন। তাতে বলা হয়েছে মোসাদ্দেক হোসেনের জামিন আদেশ স্থগিত করার জন্য গত বুধবার একটি ‘ক্রিমিনাল মিসড কেস’ দায়ের করা হয়েছে। আগামী ২৯ মে তার শুনানির দিন ধার্য করা হয়েছে। শুনানি শেষে মিসড কেস খারিজ হয়ে গেলে তাকে ছেড়ে দেওয়া হবে।
শফিকুল ইসলাম আরও বলেন, রোববার শুনানি হওয়ার কথা থাকলেও সেদিন শুনানি হয়নি। বুধবার শুনানি হয়েছে। শুনানি শেষে আদালতে ‘নো অর্ডার’ লিখেছেন এমন একটি কাগজ ফ্যাক্সযোগে কারাগারে এসেছে। ‘নো অর্ডার’ লেখা ফ্যাক্স বার্তা
পাওয়ার পরে বিকেল পৌনে চারটার সময় মোসাদ্দেক হোসেন বুলবুলকে ছেড়ে দেওয়া হয়েছে।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬
-
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩
-
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯
-
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯
-
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮
-
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩
-
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫
-
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০
-
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯
-
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭
-
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫
-
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪
-
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩
-
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২
-
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯
-
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭
-
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩
-
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫
-
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩
-
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬
-
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯
-
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪
-
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯
-
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪
***ঢাকা পোষ্টে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়াব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ( Unauthorized use of news, image, information, etc published by The Dhaka Post is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws. )