ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- সিমেন্টবাহী দুই ট্রাক নিয়ে ভেঙে পড়লো বেইলি ব্রিজ
সিমেন্টবাহী দুই ট্রাক নিয়ে ভেঙে পড়লো বেইলি ব্রিজ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকপুর এলাকার বেইলি ব্রিজটি দুটি সিমেন্টবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়েছে। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গোদাগাড়ীর বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কের হরিশংকপুর এলাকায় অবস্থিত লোহার এই ব্রিজটি বেশ কয়েক বছর আগে থেকেই ক্ষতিগ্রস্থ অবস্থায় ছিল। তাই সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সেতুর দুই পাশে ‘পাঁচ টনের অধিক যান চলাচল নিষেধ’ লেখা সম্বলিত দুটি সাইনবোর্ড লাগানো ছিল। তবে দেখভালের কোনো লোক না থাকায় হরহামেশাই ব্রিজটির ওপর দিয়ে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল করতো। বুধবার ভোরে হঠাৎ দুটি ট্রাক নিয়ে ব্রিজটি বিকট শব্দে ভেঙে পড়ে। পরে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর স্থানীয়রা একটি ট্রাকের ভেতর থেকে আহত চালক-হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলী জানান, বুধবার ভোররাতে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই সড়কের গাড়ি গুলো বিকল্প পথ হিসেবে বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কে চলাচল শুরু করে। ভোর ৫টার দিকে ক্ষতিগ্রস্থ ওই ব্রিজের ওপর এক সঙ্গে সিমেন্ট ভর্তি তিনটি ট্রাক ওঠে। এরপর একটি ট্রাক পার হওয়া মাত্রই অপর দুটি ট্রাককে নিয়ে ব্রিজটি বিকট শব্দে ভেঙে পড়ে। এতে একটি ট্রাক পুরোপুরি উল্টে নিচে পড়ে যায়। আরেকটি ব্রিজের সঙ্গে ঝুলে থাকে। এর পর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তিনি আরো জানান, খবর পেয়ে সকালেই তিনি ঘটনাস্থলে গিয়েছেন। ট্রাক দুটিকে উদ্ধারের তৎপরতাও চলছে। সিরাজগঞ্জ থেকে একটি বেইলি সেতু এনে সেখানে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। খুব শিগগির যান চলাচল শুরু হবে বলেও জানান তিনি। সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, ক্ষতিগ্রস্থ ওই ব্রিজটি ভেঙে সেখানে নতুন ব্রিজ বানানোর জন্য কয়েকদিন আগেই জাইকার একটি প্রতিনিধিদল সরেজমিনে জরিপ করেছেন। চলতি বছরের মধ্যেই সেখানে নতুন করে স্থায়ী ব্রিজ বানানো শেষ হওয়ার কথা রয়েছে। জানা গেছে, ২০০০ সালের আগ পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই সড়ক। ১৯৮০ সালের দিকে এই ব্রিজটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৪৫ মিটার এবং প্রস্থ ১২ ফুট। গত কয়েক বছর আগে থেকেই ব্রিজটি ক্ষতিগ্রস্থ হয়ে ভারি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ২০১৩ সালের দিকে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ব্রিজটি পরিদর্শন করে দ্রুত সংষ্কারের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সংষ্কার না হয়ে ৬০ টনের দুটি ট্রাক নিয়ে ভেঙে পড়লো ৫ টন ধারণ ক্ষমতার এই ব্রিজ।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


