আলোকিত মানুষের তৃতীয় খন্ডের মোড়ক উন্মোচন
মৌলভীবাজার জেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে ১৪ মে সন্ধ্যায় কবি, সাহিত্যিক ও গবেষক খন্দকার সাহেদ হাসান সম্পাদিত ‘আলোকিত মানুষ’ তৃতীয় খন্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সাংবাদিক ও কবি সৈয়দ মুন্তাছির রিমন এর পরিচালনা ও সিনিয়র সাংবাদিক শ.ই. সরকার জবলু ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা মো: অনু মিয়া, বিশেষ অতিথী অন-লাইন প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক মশাহিদ আহমদ, সদস্য সচিব সাংবাদিক মতিউর রহমান, সাংবাদিক সৈয়দ রিয়াদ, ‘আলোকিত মানুষ’ বইয়ের সম্পাদক খন্দকার সাহেদ হাসান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তরা বলেন আগামী প্রজন্মের জন্য লেখনির কোন বিকল্প নেই। আর আলোকিত মানুষ ছাড়া কেউ আলোকিত মানুষের সন্ধান করে না। আজকের এই লেখনি মুক্তিযুদ্ধের আগে এরকম স্বাধীনতা ছিল না। কেউ স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারতো না। আলোকিত মানুষ গ্রন্থটি আরও প্রসারিত হবে এবং অবশিষ্ট গুণিজনদের খুজে নিয়ে আসবে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ভাসানী ক্লাবের সহ-সভাপতি ইরফান আহমদ, প্রবাস বিষয়ক সম্পাদক আবেদ আহমদ, নির্বাহী সদস্য বাবর আহমদ, তরুণ কবি পলাশ দেবনাথ, ৭১রণক্ষেত্র’র প্রকাশক বাবুল দেবনাথ, জাতীয় কবিতা মঞ্চ’র জেলা শাখার নির্বাহী সদস্য সৈয়দ জুবের আলী, মৌমাছিকন্ঠ পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক নাইম, ছমির আহমদ প্রমূখ।


