English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ১৯:১৬

সংবিধানের ১৬শ সংশোধনীকে অবৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক
সংবিধানের ১৬শ সংশোধনীকে অবৈধ ঘোষণা

বাংলাদেশের হাইকোর্ট সংবিধানের ১৬শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৫ মে) এই রায়ের ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে থাকছে না।

জাতীয় সংসদে ১৭ই সেপ্টেম্বর, ২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হয়। এই সংশোধনীর বৈধতাকে চ্যালেঞ্জ করে একই বছরের ৫ই নভেম্বর সুপ্রিম কোর্টের নয় জন আইনজীবী একটি রিট আবেদন করেন।

এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৯ই নভেম্বর এ সংশোধনী কেন অবৈধ, বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করে।

পরে গত বছরের ২১ মে রুলের শুনানি শুরু হয়। চলতি বছরের ১০ মার্চ এ রুলের শুনানি শেষে ৫ মে রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট।

সেই রিটের ওপর দেয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় ঘোষণা করা হলো।

আওয়ামী লীগ মন্ত্রীসভা গত ২৫শে এপ্রিল সুপ্রিম কোর্টের কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত ও তাঁকে অপসারণের প্রক্রিয়া নির্ধারণ করে 'বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিচারক তদন্ত আইন ২০১৬'-এর খসড়াটিকে নীতিগত অনুমোদন দেয়।