English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ১৯:০৭

আগুনে পাঁচ ঘর পুড়ে ছাঁই, দগ্ধ মিনা

অনলাইন ডেস্ক
আগুনে পাঁচ ঘর পুড়ে ছাঁই, দগ্ধ মিনা

নড়াইল সদরের নাকসী গ্রামে আগুনে পাঁচটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার রাত প্রায় দেড়টার এ অগ্নিকান্ডগুলোর ঘটনা ঘটে। 

এ ঘটনায় অগ্নিদগ্ধ নাকসী গ্রামের মিনা বেগমকে (৪০) নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়েছে। দগ্ধ মিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ আগুনে ২টি দোকানও পুড়েছে।  এপষন্ত অগ্নিকান্ডে প্রায় ৮ লাখ টাকা টাকার ক্ষতির হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থরা জানান, গতকাল  রাতে নাকসী গ্রামে রান্নাঘর থেকে এ আগুনের সৃষ্টি হয়। এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়স্ত্রণের চেষ্টা করেন। আগুনে লোকমান ফকির, রিয়াজুল ফকির, খায়রুল ফকির, আল আমিন ফকির ও রনি ফকিরের বসতঘর পুড়ে গেছে।

এছাড়া ছাগল, হাসমুরগিসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

নড়াইল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পৌছানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি রক্ষা পেয়েছে।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় সোনালী ব্যাংক লক্ষ্মীপাশা শাখাসহ আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান এ আগুন রক্ষা পেয়েছে।