English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১৩:২২

৯ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
৯ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

তৃতীয় ধাপে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৬টিতে এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রাপ্ত ফলাফলে জানাগেছে, চন্ডিবরপুর ইউনিয়নের আওয়ামী লীগের মোঃ আজিজুর রহমান ভূইয়া ৭ হাজার ৮ শত ৭২ ভোট, আউড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ পলাশ মোল্যা ৯ হাজার ২শত ০৯ ভোট, মুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের রবীন্দ্রনাথ অধিকারী ৩হাজার ৪শত ০৯ ভোট, মাইজপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ জিল্লুর রহমান ৬হাজার ২শত ৮৮ ভোট, হবখালী ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ রিয়াজুল ইসলাম চঞ্চল ৪হাজার ৯শত ৩৫ ভোট, তুলারামপুর ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ বুলবুল আহমেদ ৪হাজার ৬শত ৭২ ভোট এবং শাহাবাদ ইউনিয়নে স্বতন্ত্র দেলোয়ার হোসেন পান্না ২হাজার ৮শত ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৭হাজার ৯শত ৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৩৭৫ জন এবং নারী ভোটার ৪৪ হাজার ৫৮৯ জন। ৬৩ কেন্দ্রর ২৩৮ কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, সাধারণ সদস্য পদে ২০৩জন এবং নারী সদস্য পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে দেখা যায় প্রখর রোদ উপেক্ষা করে ভোটাররা লাইনে দাড়িয়ে ভোট দেন। চলতি বোরো মৌসুমে কৃষকদের ধান কাটার চাপ থাকায় এবং রোদের কারনে সকালে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

অপরদিকে নড়াইল সদরের  সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারালেন। গত শনিবার অনুষ্ঠিতব্য  এ নির্বাচনে জামানত হারানো প্রার্থীরা হলেন- শাহাবাদ -  ইমাদুল হক নান্নু (স্বতন্ত্র)  , আউড়িয়া- মোঃ মাসুদ সিকদার (আ.লীগ বিদ্রোহি) , মোঃ মোশারফ হোসেন ভুইয়া (জাপা) , মুলিয়া -সুবোধ বিশ্বাস (ওয়ার্কস পার্টি) ,মাইজপাড়া -আসাদুজ্জামান (স্বতন্ত্র) ,শহিদুর রহমান ফারাজি (স্বতন্ত্র) ,হবখালী- এম. জাহিদুর রহমান মিলন (বি.এনপি বিদ্রোহি) , এস,এম, আব্দুস সাত্তার ( ওয়ার্কাস পার্টি) ,চন্ডিবরপুর-স.ম. জহুরুল কামাল (বি.এন.পি)। এ সকল চেয়ারম্যান প্রার্থীরা  কেউ নির্বাচনী নিয়মের মধ্যে ভোট পাননি।