ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- পুলিশ হওয়ার স্বপ্ন ভঙ্গ হলো সোহেলের
পুলিশ হওয়ার স্বপ্ন ভঙ্গ হলো সোহেলের
নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে সড়ক দুর্ঘটনায় সোহেল নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে লাহুড়িয়া-ডহরপাড়া কালীগঞ্জ বাজার সংলগ্ন তেঁতুলবাড়ীয়ার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সোহেলের মৃত্যুর খবর শোনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহেল কয়েকজন যাত্রী নিয়ে তার ভ্যানে করে যাচ্ছিল। পথিমধ্যে লাহুড়িয়া-ডহরপাড়া কালীগঞ্জ বাজার সংলগ্ন তেঁতুলবাড়ীয়ার মোড়ে পৌঁছালে তার ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। এতে করে সোহেলের মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
পরবর্তীতে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক ডাঃ বাতেন খাঁনের কাছে নিয়ে গেলে সোহেল অনেক আগেই মারা গেছে বলে তিনি জানান।
জানা গেছে, সোহেল স্থানীয় মাকড়াইল কে.কে.এস.ই. নীঃ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী ছাত্র ছিল। দরিদ্র পরিবারের সন্তান হওয়ার কারণে সে পড়াশুনার পাশাপাশি মাঝে মধ্যে সে তার বাবার নিজস্ব ইঞ্জিন ভ্যান চালাতো। নিজের পড়াশুনার খরচ যোগানো ও পরিবারের ভরণ পোষণে সহায়তা করার জন্য সোহেল এ কাজ করতো বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
এছাড়াও সে তার কষ্টার্জিত অর্থ দিয়ে ছোট বোনের কাপড় কেনা ও সহপাঠীদের চকলেট কিনে খাওয়াতো বলেও জানা গেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সোহেলকে অকালেই চলে যেতে হলো পৃথিবীর মায়া ছেড়ে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সোহেল খুব ভালো ছেলে ছিল। কখনও কারো সাথে ঝগড়া-বিবাদ করতো না এছাড়া ছোট বেলা থেকে সে কখনও নিজের কথা ভাবেনি। তার পরিবারের সুখের জন্য পড়াশুনার পাশাপাশি বিকেল বেলায় বাবার ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে অর্থ উপার্জন করতো। সোহেল নিহত হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে।
সোহেলের বাবা ফজল মোল্যা বিলাপ করে বলেন, আমার সোহেল পুলিশ হতে চেয়েছিল। কিন্তু সড়ক দুর্ঘটনা আমার ছেলের জীবনটা কেঁড়ে নিল। আমার সোহেলকে পুলিশ হতে দেখতে পারলাম না। সোহেলের মা বারবার মুর্ছা যাওয়ার কারণে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। সোহেলের সহপাঠীরা জানায়, সোহেলের মতো একটি ভালো ছেলে বর্তমান সমাজে খুবই বিরল। সে কষ্ট করে টাকা উপার্জন করে বন্ধুদের চকলেট কিনে খাওয়াতে কখনও কার্পন্যতা করতো না। এছাড়া সময় পেলেই সে বন্ধু কাদের ও সুমনের সাথে গল্প করতে চলে যেত। সোহেলের এক শিক্ষক জানান, সোহেল একজন মেধাবী ছাত্র ছিল। সে নিয়মিত বিদ্যালয়ে আসতো এবং ঠিকমতো পড়াশুনা করতো। আমরা আশাবাদী ছিলাম সোহেল ভবিষ্যতে তার স্বপ্ন পুরণে সফল হবে। এছাড়া দারিদ্রতার কারণে সে বাবার ভ্যান চালাতেও পিছপা হয়নি। কিন্তু সবকিছু কেমন জানি এক নিমিষেই শেষ হয়ে গেল।
শুক্রবার জুম্মার নামাজের পর সোহেলের জানাজা সম্পন্ন হয় বলে তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন। দরিদ্রতাই কেড়ে নিল সোহেলের স্বপ্ন। কারণ সে যদি সমাজের আর দশটা শিশুর মতো স্বাভাবিকভাবে পড়াশুনা করার সুযোগ পেতো তাহলে হয়তো তার বাবা-মাকে আজ এদিনটা দেখতে হতো না এবং সোহেলও বড় হয়ে বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সৈনিক হয়ে নিজেকে আত্মপ্রকাশ করার সুযোগ পেত।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


