ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- নড়াইল ৫০ শয্যা হাসপাতালে জনবল সঙ্কটে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি
নড়াইল ৫০ শয্যা হাসপাতালে জনবল সঙ্কটে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি
নড়াইলের লোহাগড়া হাসপাতালটি কাগজে-কলমে ৫০ শয্যায় উন্নীত হলেও বাস্তবে এর চিত্র ভিন্ন। এ ক্ষেত্রে রোগীরা ৫০ শয্যার সেবামূল্য গুনছেন, কিন্তু সুবিধা পাচ্ছেন ৩১ শয্যার। ২১ ডাক্তার ও ১৩ নার্স থাকার কথা থাকলেও বর্তমানে হাসপাতালটিতে পাঁচ ডাক্তার ও সাত নার্স কর্মরত রয়েছেন। প্রতিদিন এ হাসপাতালে ২০০ থেকে ৩০০ রোগী সেবা নিতে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, এখানে রোগীর এত চাপ থাকে যে, চিকিৎসাসেবা প্রদানে আমাদের হিমশিম খেতে হয়। হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগীরা বেডের অভাবে মেঝেতে থাকতে বাধ্য হচ্ছেন। পুরুষ এবং মহিলা ওয়ার্ডের টয়লেটের অবস্থা বেহাল। হাসপাতালের ঢাকনাবিহীন ড্রেনে বর্জ্য ভাসতে দেখা যায়। এতে পরিবেশ নষ্ট হলেও কর্তৃপক্ষ উদাসীন। এসব নিয়ে রোগীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্বাধীনতার পর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু হয়। পরে বর্তমান সরকার হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করে একটি তিনতলা ভবন নির্মাণ করে। ২০১৪ সালের ৯ নভেম্বর নবনির্মিত ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ঠিকাদার প্রতিষ্ঠান। নতুন ভবনটি চালু না হওয়ায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। ফলে ৩১ শয্যায় রোগীদের ভিড় বাড়ছে। বেড খালি না থাকায় পুরনো ভবনের বারান্দায় রোগীদের থাকতে হচ্ছে। অথচ নতুন ভবন প্রস্তুত হলেও অজ্ঞাত কারণে তা চালু হচ্ছে না বলে সূত্রে জানা গেছে।
গত বছরের ৪ নভেম্বর থেকে কাগজে-কলমে হাসপাতালটি ৫০ শয্যার কার্যক্রম শুরু করেছে। এরপর রোগীদের কাছ থেকে ৫০ শয্যার জন্য সেবামূল্য আদায় করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সরেজমিন গিয়ে দেখা যায়, ভবনের নিচতলায় টিকিট কাউন্টার এবং পাশের কয়েকটি কক্ষে ডাক্তারদের চেম্বার রয়েছে। নতুন ভবনের ভেতরে বিভিন্ন স্থানে অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রপাতি, অক্সিজেন সিলিন্ডার, জরুরি ওষুধ, আলট্রাসনো মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বিক্ষিপ্তভাবে অযতেœ অবহেলায় পড়ে আছে। দীর্ঘদিন পড়ে থাকা এসব সরঞ্জাম নষ্ট হওয়ার পথে। তাছাড়া সনোলজিস্ট না থাকায় আলট্রাসনো সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হাসপাতালের এক্সরে মেশিনটি দীর্ঘদিন ধরে নষ্ট।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, পুরনো ভবনে ৩১ বেড থাকার কথা থাকলেও আছে ২৮টি। এতে অধিকাংশ রোগী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসা নিতে আসা পৌর এলাকার গোপীনাথপুর গ্রামের জিনাত রেহানা বলেন, এত বড় হাসপাতালে পায়ের ব্যথায় ডাক্তার দেখাতে এসে বাইরে থেকে এক্সরে ও রক্ত পরীক্ষা করতে হচ্ছে। উপজেলার নেয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারী গ্রামের সবুর কাজী বলেন, ভাইজিকে (ভাইয়ের মেয়ে) নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। সরকারি হাসপাতালে ফ্রি ডাক্তার দেখাতে পারলেও একটি ওষুধও বিনামূল্যে পেলাম না। সবই বাইরে থেকে কিনতে হলো।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন নাহার বলেন, কাগজে-কলমে হাসপাতালে ৫০ শয্যার কার্যক্রম চালু। প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামাদির অভাবে বাস্তবে এর কার্যক্রম নেই। তিনি আরও বলেন, বর্তমানে ৩১ শয্যার ওষুধ বরাদ্দ আছে। তাই দিয়ে রোগীর সেবা দিচ্ছি। ৫০ শয্যার ক্ষেত্রে ২১ চিকিৎসকের থাকার কথা কিন্তু এখানে কর্মরত আছি মাত্র পাঁচজন। আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে এ অবস্থার অবসান ঘটবে।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


