English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৮:৪৮

জমি বিরোধ কেন্দ্র করে হামলা

নিজস্ব প্রতিবেদক
জমি বিরোধ কেন্দ্র করে হামলা

 

খাগড়াছড়ির রামগড় উপজেলার জালিয়াপড়ায় রোববার গভির রাতে  জমি-জমার বিরোধকে কেন্দ্র করে বাড়ীঘরে হামলার ঘটনা ঘটেছে। এসময়ে হামলাকারীরা ককটেল ফাটিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন ভুইয়া (৮৫) নামক ব্যাক্তির বাড়ীতে একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ীর টিনসেট বেড়া দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে ককটেল ফাটিয়ে লুট করার চেষ্ঠা চালায়। ককটেল ফাটার পর বিকট শব্দে আশে-পাশের প্রতিবেশীরা ও হাফছড়ি পুলিশ ফাড়ীর সদস্যরা এগিয়ে গেলে হামলাকারীর দল পালিয়ে যায়।  

রুহুল আমিন ভুইয়ার ছেলে নুরুদ্দিন জানান, হামলাকারীরা দলের সদস্যরা তাদের কাছে জমি জমার কাগজপত্র চায়। এবং কাগজপত্র নেওয়ার জন্য হুমকি দিচ্ছিল। না দিলে জানে মেরে ফেলবে বলে ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে।

তিনি অভিযোগ করেন,তাদের সাথে জমি জমা নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ চলে আসছিল। তারাই এ ঘটনা ঘটাতে পারে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এ হামলার ঘটে থাকতে পারে।