English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৮:১৬

ভারত থেকে ৪০টি রেলকোচ দর্শনায়

নিজস্ব প্রতিবেদক
ভারত থেকে ৪০টি রেলকোচ দর্শনায়

 

ভারত থেকে আমদানি করা ২০টি রেলকোচ দর্শনা আন্তজাতীক রেল স্টেসনে এসে পৌছেছে । আজ (৪ এপ্রিল) দুপুর সাড়ে ২.৩০টায় এ রেলকোচ এসেছে। এনিয়ে গত ২ দিনে ভারতীয় ১২০টি রেল কোচের মধ্যে ৪০টি এসে পৌছালো।

দর্শনা আন্তজাতীক রেল স্টেসনে মাস্টার লিয়াকত হোসেন জানান, দু-দেশের চুক্তি অনুযায়ী ভারতীয় ১২০টি রেল কোচের মধ্যে দুই দফায় মোট ৪০ টি রেলকোচ এসেছে।

আজ দুপুরে ভরতীয় প্রতিনিধি দলের প্রধান ও কো-অর্ডিনেটর শ্রী অশোক কুমার বিশ্বাশ বাংলাদেশ রেলওয়ের পস্চিম জোনের প্রধান শেখ হাসানুজ্জামান ( ডি এম ই পাকশি ) এর কাছে বুঝে দেন। দর্শনা কাস্টম ইমিগ্রেসনের কার্যক্রম শেষে ব্রডগেজ লাইনের রেল কোচ গুলো সৈয়দপুরের উদ্দেশ্যে দর্শনা ত্যাগ করে ।