English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৮:০৬

চুয়াডাঙ্গায় জব্দকৃত মুঠোফোন ফেরত

অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় জব্দকৃত মুঠোফোন ফেরত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোলিং এজেন্টদের কাছ থেকে জব্দকৃত ৩৬টি মোবাইলফোন ৪ দিন পর তাদেরকে ফেরত দেয়া হয়েছে।

গতকাল রোববার বিকেলে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো হস্তান্তর করা হয়।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, সদর উপজেলার মোমিনপুর-আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ এবং পদ্মবিলা-কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল সামী উপস্থিত ছিলেন।