নড়াইলে তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন
সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কুতিক জোট নড়াইলের মলয় কুন্ডু, রবিউল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবীর টুকু, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলী, সালমা রহমান কবিতাসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে তনু হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এ ঘটনাকে কেন্দ্র করে অনুরূপ বিবৃতি দিয়েছেন জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা ও সাংগঠনিক সম্পাদক বুলু দাস ও সদস্যবৃন্দ চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি ইমরান হোসেন, মোহনা টেলিভিশনের হাফিজুল নিলু, সমাজের কাগজের আশরাফুল উজ্জ¦ল, বিডি খবরের ওবায়দুর রহমান, দৈনিক যশোরের লোহাগড়া প্রতিনিধি মশিয়ার রহমান প্রমুখ।
মিডিয়া ক্লাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, তনু হত্যা ও ধর্ষনের পেছনে যাদের হাত আছে প্রশাসনের উচিৎ তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যদি শীঘ্রই প্রশাসন এতে ব্যর্থ হয় তাহলে গণমাধ্যমকর্মীদের আন্দোলন অব্যাহত থাকবে।


