নোয়াখালীতে তনু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ক্ষুদে শিক্ষার্থীদের প্রতিবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেপ্তারে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নোয়াখালী সরকারি কলেজ ও নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হাজারো ক্ষুদে শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১টায় নোয়াখালী সরকারী বালিকা উচ্চ ফটকে ও নোয়াখালী সরকারি কে জের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিলম্বে হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় বিভিন্ন পেশা ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন লোকজন কর্মসূচীতে একাত্বতা ঘোষণা করেন।
উল্লেখ্য গত ২০মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় তার নিজ বাসার কাছে খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু ।


