ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- শতবর্ষী বনফুল-ফুলমালা পাচ্ছেনা বয়স্ক ভাতা
শতবর্ষী বনফুল-ফুলমালা পাচ্ছেনা বয়স্ক ভাতা
শতবর্ষী ফুলমালার খবর রাখেনা কেউ। স্বামীর মৃত্যুর পর ১৫ বছর কেটে গেলেও জোটেনি কোন সাহায্য। সরকারের তরফ থেকেও আজ পর্যন্ত খোজ নেয়নি কেউ। অনেকটাই নিরবে নিভৃতে কেটে যাচ্ছে ফুলমালা’র জীবন। বয়সের ভারে রোগ-ব্যাধি যেন পিছু ছাড়তে নারাজ। সাত সন্তানের জননী ফুলমালা। দেশ স্বাধীনের পর ৪ ছেলের মধ্যে ৩ ছেলে মাকে ছেড়ে পাড়ি জমায় ভারতে।
এখন তিনি থাকেন ছোট ছেলে সত্তরোর্ধ আনন্দ বিশ্বাসের সংসারে। এই বয়সে আনন্দ বিশ্বাস সংসারের ঘানি টানতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। এখন আর আগের মত শরীর কাজ করেনা তার। কোন রকম সংসার চালিয়ে যাচ্ছেন। তার উপর অসুস্থ বৃদ্ধ মা’কে নিয়ে দিশেহারা হয়ে দিন কাটাচ্ছেন। বর্তমানে বয়স্ক ভাতা চালু থাকলেও ফুলমালা ও তার ছেলে আনন্দ বিশ্বাসের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। নড়াইলের উপজেলার ইতনা ইউপির ইতনা পশ্চিমপাড়া গ্রামের মৃত তারাপদ বিশ্বাসের স্ত্রী ফুলমালা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অসুস্থ ফুলমালা বসে আছেন ঘরের এক কোণে। বয়সের ভারে নুব্জ ফুলমালা চোখে কম দেখেন। এবং কানেও শুনেন কম। বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা পান কিনা জানতে চাইলে তাঁর ছেলে আনন্দ বিশ্বাস জানান, বিগত কয়েক বছর ধরে ইতনা ইউপির ১নং ওয়ার্ডের মেম্বর শেখ আবুল কালাম আজাদ’কে ভাতার কার্ড করে দেওয়ার কথা বলেছি। কিন্তু মেম্বর বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন।
তিনি আরও জানান, আমাদের চেয়েও কম বয়সী লোকজন ভাতার কার্ড পেলেও আমরা পাই নি। একই গ্রামে ফুলমালার মতো মৃত বদ্ব নাথ বিশ্বাসের স্ত্রী শতবর্ষী বনফুল বিশ্বাসের ভাগ্যেও ভাতার কার্ড আজও জোটেনি। বয়সের ভারে কুঁজো হয়ে হাতের ওপর ভর করে কোনরকম চলাফেরা করেন তিনি। ৮ সন্তানের জননী বনফুল বিশ্বাস দারিদ্রের কষাঘাতে জীবনের শেষ প্রান্তে এসে একটি ভাতার কার্ডের আকুতি জানিয়েছেন। কিন্তু তার এই আকুতি ওয়ার্ড মেম্বরদের হৃদয়কে ছুতে পারেনি।
কান্না জড়িত কন্ঠে তিনি জানান, দু’বছর আগে ওই ওয়ার্ডের মহিলা মেম্বর দুখি বেগমকে কার্ড করে দেওয়ার কথা বললে সে আমার কাছে ৩ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় ভাতার কার্ড পাই নাই’- এমনটাই জানালেন বনফুলের ছোট ছেলে বউ বাসন্তী রানী বিশ্বাস।
এ ব্যপারে ইতনা ইউপির ১ ও ২ নং ওয়ার্ডের মহিলা মেম্বার দুখি বেগমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ফুলমালার বয়স অনেক, যে কোন সময় উনি মারা যেতে পারেন, তাকে কার্ড দিয়ে কি লাভ? বনফুল বিশ্বাসের কাছে কার্ড করার জন্য ৩ হাজার টাকা দাবি করার বিষয়ে জানতে চাইলে দুখি মেম্বার বিষয়টি অস্বীকার করেন।
ফুলমালা এবং বনফুলের বয়স্ক ভাতা পাওয়ার উপযোগী কি না জানতে চাইলে ১নং ওয়ার্ড মেম্বর শেখ আবুল কালাম আজাদ বলেন, তারা ভাতা পাওয়ার উপযোগী, কিন্তু যে পরিমান কার্ড বরাদ্দ পাই, তা দিয়ে সবাইকে সস্তুষ্ট করা সম্ভব না।
তিনি আরও বলেন, তাদের ব্যপারে কেউ সুপারিশ করে নাই। যাদের সুপারিশ ও যোগাযোগ করার লোক আছে, তারাই ভাতার কার্ড পায়।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শামীম রেজা বলেন, যাদের বয়স বেশি তারা অগ্রাধিকার পাবেন। চেয়ারম্যান ও মেম্বারদের খামখেয়ালিপানার কারনে অনেক বয়ষ্ক দরিদ্র মানুষেরা ভাতা থেকে বঞ্চিত হন। তিনি আরও বলেন, আগামীতে ফুলমালা বিশ্বাস এবং বনফুল বিশ্বাসের মত বয়ষ্কদের ভাতা প্রাপ্তির বিষয়টি বিশেষ বিবেচনায় আনব।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


