বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৬
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে ও সন্ধ্যায় বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার অদূরে পাকুড়তলা এলাকায় এই এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে দুর্ঘটনায় নিহত মা-মেয়ে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা উত্তরপাড়ার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রানু খাতুন (২৫) ও তাদের তিন বছর বয়সী মেয়ে জাকিয়া সুলতানা। এর মধ্যে জাকিয়া ঘটনাস্থলেই এবং তার মাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে কুড়িগ্রামের চিলমারীগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পাকুরতলায় পৌঁছালে বিপরীতমুখী একটি মাটি বহনকারী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত হন।
রাত সোয় ৯টার দিকে স্থানীয় হাসপাতালে আরো দুজন মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত আরো ১৮ জন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।


