তেজগাঁও থানার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
রাজধানীর তেজগাঁও থানা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন লুকাস মোড়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ মার্চ) রোববার বেলা সাড়ে ১১টায় আয়োজিত উঠান বৈঠকটিতে উপস্থিত ছিলেন, তেজগাঁও জোনের এসি ওয়াহেদুজ্জামান, এডিসি ও থানার উর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৈঠকে পশ্চিম নাখালপাড়া, শাহীনবাগ, শিয়ার মাজার এবং লুকাস মোড়ের এলাকাবাসীর সঙ্গে মাদক, সন্ত্রাস এবং জঙ্গীবাদ মোকাবেলায় করণী বিষয়ে মুক্ত আলোচনা করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহার তার বক্তব্যে বলেন, বিট পুলিশিং কার্যক্রমের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে বাড়ী/স্থাপনা/প্রতিষ্ঠানের মালিক ও ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন পুলিশ। সন্ত্রাসীরা আপনাদের বাসা বা অফিস ব্যবহার অথবা অবস্থান করে রাষ্ট্রের এবং আপনার ব্যক্তিগত কোন ক্ষতি করতে না পারে সে জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানাকে ৩ থেকে ৯টি বিটে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি বিটে আলাদা আলাদা অফিসার নিয়োগ দিয়েছে। কোন অপরাধ সংঘটিত হলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনী সহযোগীতা প্রদানের জন্য এই উদ্যোগ। আসুন আমরা সবাই মিলে ঢাকাকে একটি নিরাপদ নগরী গড়ে তুলি।
তিনি আরো বলেন, একাজ পুলিশের একারপক্ষে সম্ভব নয়। আপনাদের সহযোগীতা ও মূল্যবান পরামর্শ পেলে আমরা এই নগরীকে মাদক, সন্ত্রাস এবং জঙ্গীবাদমুক্ত শান্তিপূর্ণ ঢাকা হিসেবে গড়ে তুলতে পারব। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগীতা কামনা করছি।


