English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১৪:০৭

সাতক্ষীরায় ইউপি’র প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় ইউপি’র প্রতীক বরাদ্দ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সাতক্ষীরায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সাতটি উপজেলার ৭৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২২ মার্চ এসব ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
 
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৪টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী। আশাশুনিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী। কালিগঞ্জে ১২টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৫ জন চেয়ারম্যান প্রার্থী। দেবহাটায় ৫টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৪ জন চেয়ারম্যান প্রার্থী। শ্যামনগরে ১২টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৩জন চেয়ারম্যান প্রার্থী। তালায় ১২টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৬জন চেয়ারম্যান প্রার্থী। তবে, কলারোয়ায় ১২টি ইউনিয়নে ৫৮জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 
জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জানান, জেলার ৭৮টি ইউনিয়নে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩৭ জন রিটার্নিং অফিসার নির্বাচনের দায়িত্ব পালন করছেন। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন বলে জানান তিনি।