ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- চার শিশু হত্যার মূল আসামি বাচ্চু মিয়া ‘বন্দুকযুদ্ধে’ নিহত
চার শিশু হত্যার মূল আসামি বাচ্চু মিয়া ‘বন্দুকযুদ্ধে’ নিহত
হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর চার শিশু হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্তদের অন্যতম বাচ্চু মিয়া (৩৩) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাত সোয়া চারটার দিকে জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় এ ঘটনা ঘটে বলে র্যাবের দাবি। বাচ্চুর পরিবার কদিন আগেই দাবি করেছিল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। তখন এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি র্যাব।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের ভাষ্য, গোপন সংবাদ পেয়ে তাদের একটি দল দেওরগাছ এলাকায় যায়। সেখানে চার শিশু হত্যার সন্দেহভাজন ব্যক্তি বাচ্চু মিয়া ও সায়েদ আলীকে ঘিরে ফেলা হয়। এ সময় তাঁরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় বাচ্চু নিহত হন। সায়েদকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, নিহত বাচ্চুর লাশ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
পুলিশের তথ্যমতে, বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যায় গ্রেপ্তার হওয়া তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই ঘটনায় বাচ্চু ও সায়েদের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। এই মামলায় তিন আসামি জবানবন্দি দিয়েছেন।রুবেল মিয়ার জবানবন্দি অনুযায়ী, পরিবারের ওপর ক্ষোভ ও পঞ্চায়েতের দ্বন্দ্বের কারণেই চার শিশুকে হত্যা করা হয়েছে। হত্যায় সরাসরি অংশ নেন ছয়জন। হত্যাকাণ্ডে মুখ্য ভূমিকায় ছিলেন গ্রামের অটোরিকশার চালক বাচ্চু মিয়া। শিশুদের পরিবারের বয়োজ্যেষ্ঠদের ওপর তার ক্ষোভ ছিল।
জবানবন্দিতে জুয়েল মিয়া বলেন, হত্যাকাণ্ডে তিনি ছাড়াও তার বাবা আবদুল আলী, ছোট ভাই রুবেল, বড় ভাই বিল্লাল, চাচাতো ভাই সায়েদ, তাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বাবুল মিয়া, প্রতিবেশী আরজু ও অটোরিকশাচালক বাচ্চু সরাসরি যুক্ত ছিলেন। জবানবন্দিতে আরজু মিয়া দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন আবদুল আলী, বিল্লাল, রুবেল, জুয়েল, ফেরদৌস, সায়েদ, উস্তার, বাবুলসহ নয়জন। আরও কয়েকজন তাদের সহযোগিতা করেন।
গত ১২ ফেব্রুয়ারি সুন্দ্রাটিকি গ্রামের স্কুলছাত্র জাকারিয়া আহমদ (৮), তার দুই চাচাতো ভাই মো. তাজেল মিয়া (১২) ও মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী মাদ্রাসাছাত্র ইসমাইল মিয়া (১০) নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি গ্রামের পাশের একটি বালুছড়া থেকে চার শিশুর বালুচাপা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত শিশু মনিরের বাবা আবদাল মিয়া বাদী হয়ে বাহুবল থানায় অপহরণ করে হত্যার অভিযোগে মামলা করেন। মামলায় পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আবদুল আলী, তাঁর দুই ছেলে জুয়েল (২০) ও রুবেল (১৮), তিন গ্রামবাসী আরজু, বশির ও সালেহ। সবশেষ সায়েদকে আটক করার কথা জানিয়েছে র্যাব।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
চট্টগ্রামে জেলে পল্লীতে অগ্নিকান্ডে ব্যপক ক্ষয়ক্ষতি
১৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৫ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০ -
ট্রাফিক পুলিশকে মারধর, সেই ২ নারী আটক
১০ ডিসেম্বর, ২০২৪ ১০:২৫ -
পাবনার সুজানগরে মার্কেটে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ট্রাকচাপায় সাতক্ষীরায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
খুলনায় গভীর রাতে বাসে আগুন নিহত ১
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৬ -
পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত, তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৩ ডিগ্রি
১৭ ডিসেম্বর, ২০২৪ ১০:১৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


