নড়াইলে বর্তমান চেয়ারম্যান এবং পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত
নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের সরোশপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান ইমাদুল হক নান্নু এবং চেয়ারম্যান প্রার্থী ( আগের নির্বাচনে পরাজিত) দেলোয়ার হোসেন পান্নার সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সদর হাসপাতাল থেকে ৩ জনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের সরোশপুর এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পান্নার সমর্থক রিজা মোল্যার দোকানের সামনে বর্তমান চেয়ারম্যান ইমাদুল হক নান্নুর সমর্থক সোহাগ মোল্যা টলি রাখে। টলি সরানো নিয়ে বাক বিতদন্ডার সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত। আহতদের মধ্যে রিজা মোল্যার (৬০) অবস্থার অবনতি ঘটায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুভাষ চন্দ্র বিশ্বাস, ঘটনার সত্যতা স্বীকার করেন।


