ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- শিশু পায়েল হত্যাকাণ্ডে মায়ের যাবজ্জীবন ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড বহাল
শিশু পায়েল হত্যাকাণ্ডে মায়ের যাবজ্জীবন ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড বহাল
নরসিংদীর শিহাবুর রহমান পায়েল হত্যা মামলায় মা আফরোজা সুলতানা নূপুরের যাবজ্জীবন ও তার প্রেমিক গাজী আবদুস সালাম ওরফে উজ্জ্বল ওরফে রাজীবের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিল ও দণ্ড কার্যকরের আবেদন (ডেথ রেফারেন্সের) শুনানি শেষে বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহজাহান কবীর এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম মান্নান মোহন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী। এ বিষয়ে আমিনুর রহমান চৌধুরী বলেন, ‘পরকীয়ার জের ধরে সাড়ে তিন বছরের শিশু শিহাবুর রহমানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার মায়ের যাব্জ্জীবন এবং তাঁর প্রেমিক গাজী আবদুস সালাম ওরফে উজ্জ্বল ওরফে রাজীবকে মৃত্যুদণ্ড দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন।’ ওই আইনজীবী বলেন, ‘শুনানিকালে আমরা বলেছি, শিশু শিহাবুর রহমান পায়েলের কোনো শত্রু নেই। পরকীয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তার মা আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে স্বীকারোক্তি দিয়েছেন।’ তিনি বলেন, সাড়ে তিন বছরের শিশুকে নির্মমভাবে হত্যা করা হৃদয়বিদারক ঘটনা। এ বিষয়টি আমলে নিয়ে আদালত আসামিদের দণ্ড বহাল রেখেছেন। এ বিষয়ে অ্যাডভোকেট শাহজাহান কবীর বলেন, ‘হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন। এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল দায়ের করব।’ মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালে নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়ার সিঙ্গাপুর প্রবাসী সোহরাব হোসেন ভুঁইয়া মামুনের সাড়ে তিন বছরের ছেলে পায়েলকে হত্যা করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, শিশুটিকে চোখ, হাত, হাতের কবজি, পা, কেটে টুকরো টুকরো করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় ২০০৯ সালে তার মা আফরোজা সুলতানা নূপুরকে যাবজ্জীবন এবং তার প্রেমিক গাজী আবদুস সালাম ওরফে উজ্জ্বল ওরফে রাজীবের মৃত্যুদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত। এ মুহূর্তে দুই আসামি কারাগারে রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের মোবাইল ফোন নষ্ট হওয়ার পর তা সচল করতে দোকানে গিয়ে নূপুরের সঙ্গে উজ্জ্বলের পরিচয় হয়। পরে টেলিফোনে প্রেমের সূত্রপাত হয়। উজ্জ্বল বিয়ের প্রস্তাব দিয়ে নূপুর তাতে রাজি হয়। ঠিক করা হয়, উজ্জ্বল প্রথমে শিশু পায়েলকে নিয়ে ঘর থেকে নিয়ে যাবে, পরে নূপুরকে নিয়ে যাবে। পরিকল্পনা মোতাবেক শিশুকে ২০০৬ সালের ৬ ডিসেম্বর নিয়ে যান উজ্জ্বল। পরে ৮ ডিসেম্বর তিনি জানান, ছেলে ভালো আছে। পরে আবার জানান, ছেলেকে অজ্ঞান করে রেখেছিলেন : জ্ঞান না ফেরায় গলা টিপে তাকে হত্যা করে ফেলেছে। এ ঘটনায় ২০০৬ সালের ৭ ডিসেম্বর শিহাব পাশের বাড়িতে খেলতে গিয়ে নিখোঁজ হন মর্মে নরসিংদী থানায় একটি জিডি করেন শিশুটির চাচা মজিবুর রহমান ভুঁইয়া বাদল। পরে শিশুর লাশ পাওয়ার পর মামলা হিসেবে নিয়ে পুলিশ পরের বছর ৯ আগস্ট শিশুটির মা নূপুর ও প্রেমিক উজ্জ্বল ও তাঁর বন্ধু হারুনুর রশিদ গাজীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ১৬ জনের সাক্ষ্য শেষে ২০০৯ সালের ১ সেপ্টম্বর নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ এ কে এম আবুল কাসেম রায় ঘোষণা করেন। রায়ে শিশুর মা নূপুরকে যাবজ্জীবন, আসামি উজ্জ্বলকে ফাঁসি এবং অপর আসামি হারুনুর রশিদকে খালাস দেন। ওই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে শুনানি শেষে হাইকোর্ট আজ নিম্ন আদালতের রায় বহাল রাখেন।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
চট্টগ্রামে জেলে পল্লীতে অগ্নিকান্ডে ব্যপক ক্ষয়ক্ষতি
১৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৫ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০ -
ট্রাফিক পুলিশকে মারধর, সেই ২ নারী আটক
১০ ডিসেম্বর, ২০২৪ ১০:২৫ -
পাবনার সুজানগরে মার্কেটে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ট্রাকচাপায় সাতক্ষীরায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
খুলনায় গভীর রাতে বাসে আগুন নিহত ১
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৬ -
পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত, তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৩ ডিগ্রি
১৭ ডিসেম্বর, ২০২৪ ১০:১৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


