English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ১৩:৫৯

দিনাজপুরে তুলাবাহী ট্রাকে অাগুন

অনলাইন ডেস্ক
দিনাজপুরে তুলাবাহী ট্রাকে অাগুন

দিনাজপুরে তুলাবাহী একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ভবানীপুরে এ ঘটনা ঘটে।

তবে সংবাদ পেয়ে পুলিশ ও অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান দ্যাঢাকাপোস্ট.কমকে জানান, রাতে দিনাজপুর থেকে একটি তুলাবাহী ট্রাক ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। কুয়াশার কারণে রাত ৩টায় দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ভবানীপুরে রাস্তার ধারে চালক ট্রাকটিকে থামিয়ে রাখে। দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে হঠাৎ আগুন ধরে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে ট্রাকে থাকা মালামাল পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।