English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ০০:০০

বাগরহাট আ’লীগ কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক
 বাগরহাট আ’লীগ কার্যালয়ে আগুন

বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়‌েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ জানুয়ারি) ভো‌রে এই অগিসংযো‌গের ঘটনা ঘটে। খবর ‌পে‌য়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্র‌নে আ‌নে। আগুনে কার্যালয়ের এক অংশ সম্পূর্ণ ভষ্মীভূত হয়। এসময় কার্যালয়ের একটি টেলিভিশন, আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে যায়। বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, ভো‌রে অজ্ঞাত দুর্বৃত্তরা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়। স্থানীয়দের মাধ্যম খবর পে‌য়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্র‌নে আ‌নে। অজ্ঞাতপরিচয় দুর্বত্তরা পৌর নির্বাচন পরবর্তি নাশকতাসৃষ্টির জন্য এ ঘটনা ঘটি‌য়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদর ধরতে পুলিশ অভিযান শুরু করে‌ছে।