ছোটভাইকে হত্যা করলো বড়ভাই…!
নিজস্ব প্রতিনিধি
মুন্সিগঞ্জ ছোট ভাইকে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
শনিবার রাতে ফুরসাইল গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, জমিজমা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি হয় দুই ভাই রাজন বর্মন ও সুমন বর্মনের মধ্যে। এক পর্যায়ে ছোট ভাই রাজনকে লাঠি দিয়ে আঘাত করেন সুমন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিডিটাইমস ৩৬৫ ডটকম/একে/এসআর


