English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৩০

আবার বাড়তে শুরু করেছে প্রবাসী আয়

অনলাইন ডেস্ক
আবার বাড়তে শুরু করেছে প্রবাসী আয়

আবার বাড়তে শুরু করেছে প্রবাসী আয়। জানুয়ারি মাসে ১৭০ কোটি ৪৪ লাখ ডলার দেশে পাঠিয়েছেন তারা। এ আয় গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি এবং আড়াই শতাংশ প্রণোদনার কারণেই মূলত বেড়েছে বৈধ পথে টাকা পাঠানো। তবে সার্বিকভাবে গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স আসছে কম।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরের সাত মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৪৯০ কোটি ডলার। সে হিসেবে চলতি অর্থ বছরের সাত মাসে ২৯৬ কোটি ডলার রেমিট্যান্স কম এসেছে।