ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- অর্থ ও বানিজ্য
- টাকা ফেরত পেতে পারেন কিউকমের গ্রাহকরা
টাকা ফেরত পেতে পারেন কিউকমের গ্রাহকরা
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম তার গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। অন্যদিকে পেমেন্ট গেটওয়ের কাছে প্রতিষ্ঠানটির ৩৯৭ কোটি টাকা জমা আছে। ফলে গ্রাহকদের টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর মিন্টু রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এ কে এম হাফিজ আক্তার। ই-কমার্স ব্যবসার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রিপন মিয়াকে রোববার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে রিপন মিয়াকে নিয়ে বিস্তারিত তথ্য জানান এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘করোনাকালীন ই-কমার্স ব্যবসার দ্রুত প্রসার ঘটায় কিউকম তাদের ব্যবসা শুরু করে। অনেক ক্রেতা কিউকমে পণ্য অর্ডার করে তা পাননি। তাদের অনেকে ডিএমপির গোয়েন্দা বিভাগের কাছে মৌখিক অভিযোগ করেছিলেন। এর ফলে কিউকমের সিইওকে আটক করা হয়েছিল। পরে সোমবার একজন ভুক্তভোগী কিউকমের মালিক-কর্মকর্তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন।’ হাফিজ আক্তার বলেন, ‘‘কিউকম প্রায় লক্ষাধিক পণ্য অনলাইনে বিক্রি করেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে কিউকম ‘বিজয় আওয়ার’, ‘স্বাধীনতা আওয়ার’, ‘বিগ বিলিয়ন’ নামে ২ থেকে ১৫ দিন সময় দিয়ে অনেক কম দামে মোটরসাইকেল বিক্রির অফার দিত। ১ লাখ ৬৭ হাজার টাকার মোটরসাইকেল ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রির অফার দিয়েছিল কিউকম। তখন কমদামে মোটরসাইকেল পেতে কিউকমে অর্ডার দিয়ে অগ্রিম টাকা পরিশোধ করেন গ্রাহকরা। কিন্তু কিউকম পণ্য সরবরাহ করে না। পরে গ্রাহকরা যোগাযোগ করলে তাদের লাভসহ টাকা দেয়ার প্রস্তাব দেয়। গ্রাহকরা রাজি হলে নগদ টাকা না দিয়ে চেক দিত কিউকম।’
তবে অনেক গ্রাহক তাদের টাকাও ফেরত পাননি বলে অভিযোগ করেন। ডিবি প্রধান হাফিজ আক্তার বলেন, ‘কিউকমের মালিক ই-ভ্যালি, ই-অরেঞ্জের মত করেই ব্যবসায়ের মডিউল পরিকল্পনা করেছিলেন। তারা দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা তুলে আনতে মোটরসাইকেলের উপর বড় ধরনের ছাড়ের অফার দিয়েছিল।’
তবে অন্য ই-কমার্সের মতো কিউকম টাকা আত্মসাৎ বা টাকা পাচার করেনি বলে জানান এই কর্মকর্তা। গ্রাহকের টাকার একটা বড় অংশ গেটওয়ের কাছে আটকে আছে বলেও জানান তিনি। হাফিজ আক্তার বলেন, ‘বাংলাদেশ ব্যাংক গত জুন মাসে এসক্রো সিস্টেম চালু করে। এতে গ্রাহকের টাকা সরাসরি বিক্রেতার হাতে যায় না। পণ্য বুঝে পাওয়ার পরই টাকা পেত বিক্রেতারা। কিউকমের পেমেন্ট গেটওয়ে ছিল ফস্টার। কিউকম ক্রেতাকে পণ্য বুঝিয়ে দিয়ে চালানসহ নথিপত্র ফস্টারের কাছে জমা দিত। ফস্টার তখন ক্রেতাকে ফোন করে নিশ্চিত হত তিনি টাকা বুঝে পেয়েছেন কি না। এরপর কিউকম পণ্যের টাকা বুঝে পেত।’ টাকার এখন যে অবস্থা তাতে তদন্তের পর গ্রাহকরা তাদের টাকা ফেরত পেতে পারেন বলে জানান হাফিজ আক্তার।
রিপন মিয়ার ব্যাংকে কত টাকা আছে এবং গ্রাহকদের এটা কীভাবে সে ফিরত দেবে? -এ বিষয়ে রিপন মিয়া কিছু জানিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে সে আমাদের কাছে বলে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিয়ে এ সমস্যা থেকে বের হতে পারবে বলে জানিয়েছে।
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
-
২৬ অক্টোবর পর্যন্ত বৈধ চ্যানেলে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০১ -
সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২২ -
তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা ফিরতে শুরু করেছেন
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৭ ব্যাংক
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৫ -
জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ
৫ নভেম্বর, ২০২৪ ১০:২২ -
অর্থ পাচারের মাধ্যমে হাসিনা সরকার যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: নিউইয়র্ক টাইমস
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
আকুর দায় পরিশোধ, রিজার্ভ ১৮ বিলিয়নের ঘরে
১২ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী
৩ নভেম্বর, ২০২৪ ১২:১৩ -
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
৪ নভেম্বর, ২০২৪ ১০:০৮ -
বিশ্বে বাণিজ্যযুদ্ধের শঙ্কা, কমে যেতে পারে জিডিপি
২৬ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
১৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো নভেম্বরের ১৬ দিনে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২১ -
আরও ২৬৫ কোটি তারল্য সহায়তা পেল ৩ ব্যাংক
২০ নভেম্বর, ২০২৪ ১১:১২ -
রেমিট্যান্সে শীর্ষে ঢাকা,পিছিয়ে রংপুর
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৫ -
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬১ কোটি ডলার
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩১ -
৪২ হাজার কোটি টাকার হিসাব মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
বাংলাদেশ বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ -
তিন মাসে বিদেশি ঋণ এসেছে ৮৪ কোটি ডলার, শোধ ১১২ কোটি ডলার
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
সেপ্টেম্বর পর্যন্ত কোনো কোনো ব্যাংক আমানতের ওপর ১৩ শতাংশের বেশি সুদ দিচ্ছে
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬ -
নগদ টাকা উত্তোলনে গ্রাহকদের ভোগান্তি
৮ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আমিরাত থেকে প্রবাসী আয়ে নতুন ‘চমক’
১৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৩ -
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১১ মাসের সর্বনিম্ন আগস্টে
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫২ -
বিশ্ববাজারে এক সপ্তাহে তেলের দাম ৯ শতাংশ বেড়েছে
৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৭ -
অক্টোবরের শুরুর পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ডলার
৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


