ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- অর্থ ও বানিজ্য
- বাণিজ্য ঘাটতি সাড়ে ৬ বিলিয়ন ডলার
বাণিজ্য ঘাটতি সাড়ে ৬ বিলিয়ন ডলার
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (২০২০ সালের জুলাই-ডিসেম্বর) ৬৪৬ কোটি ৫০ লাখ ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। ঘাটতির এ অঙ্ক আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৭৫ কোটি ডলার কম। অর্থাৎ, ২০১৯ সালের জুলাই-ডিসেম্বরে এই ঘাটতির পরিমাণ ছিল ৮২২ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘করোনা ভাইরাসের কারণে গত ছয় মাসে আমদানি-রফতানিতে তেমন গতি ছিল না। কিন্তু রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। আবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও নিম্নমুখী ছিল। এসব কারণে বাণিজ্য ঘাটতি কম হয়েছে। একইভাবে লেনদেনের ভারসাম্যেও উদ্বৃত্ত রয়েছে। এটা বর্তমান পরিস্থিতিতে ইতিবাচক। তবে বিশ্ববাজার এখনও স্বাভাভিক হয়নি।’ ইউরোপে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার কারণে ভবিষ্যৎ শঙ্কা কাটছে না বলে মনে করেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্টের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে ইপিজেডসহ রফতানি খাতে বাংলাদেশ আয় করেছে ১ হাজার ৮৭৬ কোটি ১০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে দুই হাজার ৫২২ কোটি ৬০ লাখ ডলার। সেই হিসাবে অর্থবছরের প্রথম ছয় মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৬৪৬ কোটি ৫০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় ঘাটতির এ পরিমাণ ৫৪ হাজার ৩৬০ কোটি টাকা।
উল্লিখিত সময়ে পণ্য রফতানি করে বাংলাদেশ এর আগের বছরের তুলনায় দশমিক ৪৪ শতাংশ কম আয় করেছে। বিপরীতে পণ্য আমদানির ব্যয় আগের বছরের চেয়ে ৬ দশমিক ৮০ শতাংশ কমে গেছে। দেশের অভ্যন্তরে বিনিয়োগের চাহিদা কম থাকায় আমদানিজনিত চাহিদাও কম ছিল। তাই আমদানি ব্যয় তেমন বাড়েনি। তবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ চাঙ্গা থাকায় বাণিজ্য ঘাটতি কমে গেছে। প্রথম ছয় মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৮ শতাংশ।
করোনাকালীন সময়ে মানুষ কম ভ্রমণ করেছে। অপরদিকে আমদানি-রফতানি কম হওয়ায় বিমার খরচও কমে গেছে। ফলে সেবা খাতের বাণিজ্য ঘাটতিও কমেছে। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে এ খাতের ঘাটতি দাঁড়িয়েছে ৮৪ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছর একই সময়ে তা ছিল ১৬৫ কোটি ৬০ লাখ ডলার।
মহামারিতে বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব সরাসরি পড়েছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) ওপর। গত অর্থছরের জুলাই-ডিসেম্বর সময়ে ১৬৮ কোটি ৭০ লাখ ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশে। চলতি অর্থবছরের একই সময়ে তা কমে ১৫৫ কোটি ডলারে নেমে এসেছে।
এদিকে মহামারির মধ্যে বৈশ্বিক অর্থনীতির অবস্থা যখন নাজুক, তখনও দেশের অর্থনীতির অন্যতম সূচক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালেন্স অব পেমেন্ট) উদ্বৃত্ত বাড়ছে।
অর্থবছরের প্রথম ছয় মাসে চলতি হিসাবে ৪৩২ কোটি ২০ লাখ ডলার উদ্বৃত্ত রয়েছে, যা আগের অর্থবছরে একই সময়ে ঋণাত্মক ছিল প্রায় ১৬৭ কোটি ডলার। সার্বিক রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ভারসাম্যেও (ওভারঅল ব্যালেন্স) ৬১৫ কোটি ডলারের বেশি উদ্বৃত্ত ধরে রেখেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ কোটি ৭০ লাখ ডলার।
আলোচ্য সময়ে এক হাজার ২৯৪ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছর একই সময়ে পাঠিয়েছিলেন ৯৪০ কোটি ৮০ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ৩৭ দশমিক ৬০ শতাংশ।
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
অর্থ ও বানিজ্য বিভাগের আরো খবর
-
২৬ অক্টোবর পর্যন্ত বৈধ চ্যানেলে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০১ -
সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে ব্যাংকগুলো
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২২ -
তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা ফিরতে শুরু করেছেন
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল দুর্বল ৭ ব্যাংক
১৪ নভেম্বর, ২০২৪ ১৬:০৫ -
জানা গেল দেশে রিজার্ভের পরিমাণ
৫ নভেম্বর, ২০২৪ ১০:২২ -
অর্থ পাচারের মাধ্যমে হাসিনা সরকার যেভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: নিউইয়র্ক টাইমস
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
আকুর দায় পরিশোধ, রিজার্ভ ১৮ বিলিয়নের ঘরে
১২ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী
৩ নভেম্বর, ২০২৪ ১২:১৩ -
অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ডলার
৪ নভেম্বর, ২০২৪ ১০:০৮ -
বিশ্বে বাণিজ্যযুদ্ধের শঙ্কা, কমে যেতে পারে জিডিপি
২৬ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
১৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো নভেম্বরের ১৬ দিনে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২১ -
আরও ২৬৫ কোটি তারল্য সহায়তা পেল ৩ ব্যাংক
২০ নভেম্বর, ২০২৪ ১১:১২ -
রেমিট্যান্সে শীর্ষে ঢাকা,পিছিয়ে রংপুর
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৫ -
ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬১ কোটি ডলার
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
নতুন ছাপানো টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩১ -
৪২ হাজার কোটি টাকার হিসাব মুছে ফেলল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
বাংলাদেশ বিশ্বের ৩৫তম শক্তিশালী অর্থনীতির দেশ
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৮ -
তিন মাসে বিদেশি ঋণ এসেছে ৮৪ কোটি ডলার, শোধ ১১২ কোটি ডলার
২১ অক্টোবর, ২০২৪ ১১:২৩ -
একযোগে ২৪০০ জনের পদোন্নতি সোনালী ব্যাংকে
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:১৯ -
সেপ্টেম্বর পর্যন্ত কোনো কোনো ব্যাংক আমানতের ওপর ১৩ শতাংশের বেশি সুদ দিচ্ছে
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৬ -
নগদ টাকা উত্তোলনে গ্রাহকদের ভোগান্তি
৮ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আমিরাত থেকে প্রবাসী আয়ে নতুন ‘চমক’
১৩ অক্টোবর, ২০২৪ ১০:৩৩ -
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১১ মাসের সর্বনিম্ন আগস্টে
১৪ অক্টোবর, ২০২৪ ১১:৫২ -
বিশ্ববাজারে এক সপ্তাহে তেলের দাম ৯ শতাংশ বেড়েছে
৫ অক্টোবর, ২০২৪ ১৬:০৭ -
অক্টোবরের শুরুর পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ডলার
৭ অক্টোবর, ২০২৪ ১০:৫৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


